Monday, June 8, 2026
প্রচ্ছদ খেলাধুলা অভিষেক ম্যাচেই ইন্টার মায়ামিকে জেতালেন মেসি

অভিষেক ম্যাচেই ইন্টার মায়ামিকে জেতালেন মেসি

স্পোর্টস: অপেক্ষার পালা শেষ করে ইন্টার মায়ামির হয়ে অভিষেক হয়ে গেল লিওনেল মেসির। অভিষেক ম্যাচেই তার গোলে জিতল যুক্তরাষ্ট্রের ক্লাবটি। লিগ কাপে ক্রুজ আজুলের বিপক্ষে মেসিদের জয় ২-১ গোলে।

শনিবার (২২ জুলাই) আজুলের বিপক্ষে পিএনকে স্টেডিয়ামে শুরু থেকে ছিলেন না মেসি। তিনি নামেন বদলি হিসেবে। ৫৪ মিনিটে বেঞ্জামিন ক্রেমাশ্চির বদলি হিসেবে নেমে দলকে জয় উপহার দেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। তখন অবশ্য ১-০ গোলের লিড ছিল ডেভিড বেকহ্যামের দলের। কিছুক্ষণ পরই সমতায় ফেরে আজুল।

আরও পড়ুন: একিতিকে-এমবাপ্পের গোলে জয় পেল পিএসজি

ড্রয়ে শেষ হতে যাওয়া ম্যাচে ইন্টারকে জয় এনে দেন মেসি। অতিরিক্ত সময়ের যোগ করা মিনিয়ে জয়সূচক গোলটি করেন তিনি। তাতে ৬ ম্যাচ পর জয়ে ফিরল ইন্টার।

পূর্ববর্তী নিবন্ধটেকসই জ্বালানি ব্যবস্থাপনা নিশ্চিতে এ বছরই এসপিএম প্রকল্প চালু
পরবর্তী নিবন্ধঅস্ট্রেলিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক বিনিয়োগ বাড়াতে আগ্রহী