সূচকের উত্থানে শেয়ারবাজারে লেনদেন চলছে

নিউজ ডেস্ক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। প্রথম আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেন ১১৯ কোটি টাকা ছাড়িয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (৫ জুলাই) লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৪৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৭৬ ও ২১৯৪ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১১৯ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেড়েছে ১১৪টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ১২৫টি কোম্পানির শেয়ার দাম।

বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- ফুওয়াং ফুড, সী পার্ল, খান ব্রাদার্স, অক্সিজেন অ্যাসোসিয়েট, হাক্কানী পাল্প, ডোমেনেজ, রুপালি লাইফ ইন্স্যুরেন্স, এমারেল্ড অয়েল, ইন্দোবাংলা ফার্মা, জেএমআই হসপিটাল ও রূপালী ব্যাংক।

এর আগে আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৬ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ১ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ৩০ মিনিট পর সকাল সাড়ে ১০টায় সূচক আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৪৪ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৮ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৭৩৫ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এই সময়ে ২২টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১২টি এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানি শেয়ারের দর।

পূর্ববর্তী নিবন্ধএনআরবিসি ব্যাংকের প্লানেট ম্যাগাজিনের মোড়ক উন্মোচন
পরবর্তী নিবন্ধবিপৎসীমার ওপরে তিস্তার পানি