Saturday, September 19, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা সোনালী ব্যাংক চট্টগ্রাম বিভাগীয় ‘ব্যবসায়িক মতবিনিময় সভা’

সোনালী ব্যাংক চট্টগ্রাম বিভাগীয় ‘ব্যবসায়িক মতবিনিময় সভা’

নিজস্ব প্রতিবেদক: সোনালী ব্যাংক পিএলসির চট্টগ্রাম বিভাগীয় শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ‘ব্যবসায়িক মতবিনিময় সভা-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে।

২৯ জুলাই, শনিবার কক্সবাজারের একটি হোটেলে জেনারেল ম্যানেজার’স অফিস, চট্টগ্রাম উত্তর ও চট্টগ্রাম দক্ষিণের আয়োজনে অনুষ্ঠিত এ বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী মোঃ ওয়াহিদুল ইসলাম।

জেনারেল ম্যানেজার’স অফিস, চট্টগ্রাম উত্তরের জেনারেল ম্যানেজার মোঃ মুসা খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার’স অফিস চট্টগ্রাম দক্ষিণের জেনারেল ম্যানেজার মোঃ সাইফুল আজিজ।

মতবিনিময় সভায় জেনারেল ম্যানেজার’স অফিস চট্টগ্রাম উত্তর ও দক্ষিণের আওতাধীন সকল প্রিন্সিপাল অফিস প্রধান, কর্পোরেট শাখা প্রধান, ট্রেনিং ইনস্টিটিউট প্রধান এবং মোট ১১০টি শাখার ম্যানেজার অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংকের উদ্যোগে শরী‘আহ সচেতনতা বিষয়ক ওয়েবিনার
পরবর্তী নিবন্ধহাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত