
নিউজ ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করার পর তা প্রকাশ করা হয়েছে। কোম্পানি দুইটি হলো- উত্তরা ব্যাংক লিমিটেড ও এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড।
রোববার (২ জুলাই) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুইটির মধ্যে উত্তরা ব্যাংক লিমিটেডকে ক্রেডিট রেটিং দিয়েছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। আর এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডকে ক্রেডিট রেটিং দিয়েছে আলফা রেটিং লিমিটেড (আলফা রেটিং)।
উত্তরা ব্যাংক: কোম্পানিটির দীর্ঘ মেয়াদে সার্ভিল্যান্স রেটিং হয়েছে ‘এএ+’ এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে এসটি-২। ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত তথ্য অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
এক্সপ্রেস ইন্স্যুরেন্স: কোম্পানিটির দীর্ঘ মেয়াদে সার্ভিল্যান্স রেটিং হয়েছে ‘এএ+’ এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে এসটি-১। ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৩ সালের ২৫ জুন পর্যন্ত সময়ের অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত তথ্য অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।


