Wednesday, July 29, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা বঙ্গবন্ধুর সমাধিতে ব্র্যাক ব্যাংক কর্মকর্তাদের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে ব্র্যাক ব্যাংক কর্মকর্তাদের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সেলিম আর. এফ. হোসেনের নেতৃত্বে ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। সেখানে তারা জাতির পিতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও দোয়া করেন।

জাতির পিতার ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ম্যানেজমেন্ট টিম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে এই মহান নেতাকে স্মরণ করেন।

তার সমাধিস্থলে দাঁড়িয়ে ব্র্যাক ব্যাংক টিম নীরবতার সঙ্গে গভীর শ্রদ্ধাভরে এই মহান রাষ্ট্রনায়কের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

সেলিম আর. এফ. হোসেন বঙ্গবন্ধুর জন্য তার হৃদয়গ্রাহী অনুভূতি ব্যক্ত করে বলেন, আমরা অনেক ভাগ্যবান যে, বঙ্গবন্ধুকে আমাদের নেতা হিসেবে পেয়েছিলাম, যিনি আমাদের একটি স্বাধীন দেশের নাগরিক হওয়ার সুযোগ করে দিয়েছিলেন। আমরা বঙ্গবন্ধু এবং তার শহীদ পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করে মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। বঙ্গবন্ধুর অবদান ও আত্মত্যাগ বাংলাদেশের মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে মনে রাখবে। আমরা তার কাছে চিরকৃতজ্ঞ।

ব্র্যাক ব্যাংক টিম বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে আরও গভীরভাবে জানতে তার পৈতৃক বাড়িও ঘুরে দেখেন।

এ সময় ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিএফও এম মাসুদ রানা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিওও মো. সাব্বির হোসেন এবং ব্র্যাক ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবিজিএমইএ’র ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধওয়ালটনের শিল্পমেলা শুরু বৃহস্পতিবার