মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফিরোজ আলম ও নির্বাহী কমিটির চেয়ারম্যান আকরাম হোসেন

প্রেস বিজ্ঞপ্তি : সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪২৬তম সভায় এ.এস.এম ফিরোজ আলম পুনরায় ভাইস চেয়ারম্যান এবং আকরাম হোসেন (হুমায়ুন) নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁরা সবাই দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও ব্যাংকের উদ্যোক্তা পরিচালক।

মরহুম এম.এ গফুর এবং মরহুম মোসাম্মৎ শাহেদা বেগমের সুযোগ্য পুত্র ফিরোজ আলম ১৯৬০ সালে পটুয়াখালী জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ব্যাংকিং এবং লিজিং ব্যবসার সঙ্গে জড়িত। ফিরোজ আলম মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক। তিনি টয়ো সিস্টেম বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও কাজ করছেন। ব্যবসার পাশাপাশি সমাজ উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে তিনি পটুয়াখালী জেলার কালাইয়াতে ‘শাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতাল’ প্রতিষ্ঠা করেন। তিনি ৬৫টি দেশে ব্যবসায়িক উদ্দেশ্যে ভ্রমণ করেছেন।

প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন (হুমায়ুন) ইতিপূর্বে ব্যাংকের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যানসহ বিভিন্ন কমিটির দায়িত্ব পালন করেছেন। তিনি ফারস্ গ্রুপ-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। আকরাম হোসেন আবাসন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। তিনি শিক্ষা, চিকিৎসা ও সমাজসেবায় একজন নিবেদিত সমাজকর্মী।

পূর্ববর্তী নিবন্ধজুলাইয়ে রপ্তানি আয় সাড়ে ৪ বিলিয়ন মার্কিন ডলার
পরবর্তী নিবন্ধতথ্য নিরাপত্তা ব্যবস্থাপনায় আইএসও সনদ পেল এনসিসি ব্যাংক