Tuesday, June 9, 2026
প্রচ্ছদ বাংলাদেশ ওমানে আটক বাংলাদে‌শি এম‌পি মুচলেকায় মুক্ত

ওমানে আটক বাংলাদে‌শি এম‌পি মুচলেকায় মুক্ত

নিজস্ব প্রতিবেদক : ওমানে রাজনৈতিক সভায় যোগ দেওয়ায় সে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিলেন সংরক্ষিত আসনের (চট্টগ্রাম) সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। প্রায় ১৮ ঘণ্টা আটক থাকার পর মাস্কাটের বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপে তিনি মুক্ত হয়েছেন।

মাস্কাটের বাংলাদেশ দূতাবাস সূত্রে এ তথ‌্য জানা গেছে। দূতাবাসের এক কর্মকর্তা জানান, মঙ্গলবার (১ আগস্ট) মাস্কা‌টের স্থানীয় হাফফা হাউস হোটেল থেকে সনি আটক হন। তি‌নি আওয়ামী লীগের ওমান শাখার নেতাকর্মীদের সঙ্গে ওই হোটেলে একটি রাজনৈতিক বৈঠক করছিলেন। স্থানীয় পুলিশ খবর পেয়ে সভাটি বন্ধ করে দেয় এবং তাকে আটক করে। পরে দূতাবাসের হস্তক্ষেপে তাকে ছেড়ে দিয়েছে পুলিশ।

খাদিজাতুল আনোয়ার আওয়ামী লীগ থেকে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হন। ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি তিনি শপথ নেন। সনি চট্টগ্রামের ফটিকছড়ির প্রয়াত সংসদ সদস্য রফিকুল আনোয়ারের মেয়ে।

পূর্ববর্তী নিবন্ধজামায়াতের মিছিল-মিটিং নিষিদ্ধের আবেদন শুনবেন আপিল বিভাগ
পরবর্তী নিবন্ধপ্রভাতী ইন্স্যুরেন্সের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত