Monday, June 8, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা প্রাইম ব্যাংকের গ্রাহকরা ওয়াটার গার্ডেন রিসোর্টে বিশেষ সুবিধা পাবেন

প্রাইম ব্যাংকের গ্রাহকরা ওয়াটার গার্ডেন রিসোর্টে বিশেষ সুবিধা পাবেন

প্রেস বিজ্ঞপ্তি : প্রাইম ব্যাংক সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রাহকদের বিশেষ সেবা প্রদানের লক্ষ্যে ওয়াটার গার্ডেন রিসোর্টের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।

এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের মোনার্ক গ্রাহকবৃন্দ (প্রায়োরিটি ব্যাংকিং), ক্রেডিট/ডেবিট কার্ডহোল্ডারবৃন্দ এবং প্রাইম ব্যাংকের সকল কর্মকর্তা ওয়াটার গার্ডেন রিসোর্টে রুম ও ব্যাঙ্কুয়েট হল রেন্টের ওপর ৫০ শতাংশ এবং আ-লা-কার্ট মেন্যুতে ১০ শতাংশ ডিসকাউন্ট পাবেন।

এই পার্টনারশিপের লক্ষ্য হল ব্যতিক্রমী পরিষেবার মাধ্যমে গ্রাহক চাহিদার সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা।

প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ. চৌধুরী এবং ওয়াটার গার্ডেন রিসোর্টের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। এসময় প্রাইম ব্যাংকের কনজ্যুমার সেলসের প্রধান মামুর আহমেদ এবং কার্ডস ও এডিসি’র প্রধান মাসুদুল হক ভূঁইয়া সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসোশ্যাল ইসলামী ব্যাংকের ভাটারা বাজার উপশাখার উদ্বোধন
পরবর্তী নিবন্ধঅধ্যাপক পান্না কায়সার আর নেই