Saturday, September 19, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা বঙ্গমাতার জন্মবার্ষিকীতে জনতা ব্যাংকে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বঙ্গমাতার জন্মবার্ষিকীতে জনতা ব্যাংকে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রেস বিজ্ঞপ্তি : বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৮ আগস্ট) জনতা ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় নামাজ ঘরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. আব্দুল জব্বার বলেন, দেশ ও জাতির জন্য বঙ্গমাতা নিজের জীবনের সবকিছু ত্যাগ করেছেন। ধৈর্য্য ধারণ করে জাতির পিতাকে অসীম সাহস যুগিয়েছেন। তার আদর্শ, মূল্যবোধ শুধু দেশে নয়, বিশ্বের সকল নারীর জন্য অনন্য দৃষ্টান্তের। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাঝে তার প্রজ্ঞা ও ব্যক্তিত্ব প্রতিফলিত হয়েছে।

ব্যাংকের চেয়ারম্যান ড. এস এম মাহফুজুর রহমান এবং পরিচালক অজিত কুমার পাল, কে. এম. শামসুল আলম, জিয়াউদ্দিন আহমেদ, মো. আবদুল মজিদ, মেশকাত আহমেদ চৌধুরী ও মুহাম্মদ আসাদ উল্লাহ আলোচনা সভা ও দোয়া মাহফিলে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

দোয়া মাহফিলে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ব্যাংকের ডিএমডি, জিএম, নির্বাহী, কর্মকর্তা, কর্মচারী, অফিসার সংগঠন ও সিবিএ নেতৃবৃন্দ আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধসপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বাড়লো ১০-১৫ টাকা
পরবর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত