Wednesday, July 29, 2026
প্রচ্ছদ বাংলাদেশ বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকায় তার সাম্প্রতিক সফরের ফল নিয়ে গণমাধ্যমকে অবহিত করতে মঙ্গলবার (২৯ আগস্ট) এক সংবাদ সম্মেলনে ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘মঙ্গলবার বিকেল ৪টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।


গত রোববার প্রধানমন্ত্রী ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের পর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে দেশে ফিরেছেন।

তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে ২২-২৪ আগস্ট জোহানেসবার্গে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেন।

পূর্ববর্তী নিবন্ধব্যাংকগুলোকে জাতীয় পতাকা অর্ধনমিত করার নতুন নিয়ম মানার নির্দেশ
পরবর্তী নিবন্ধসেপ্টেম্বরে আসিয়ান ও পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন, জাকার্তা যাচ্ছেন রাষ্ট্রপতি