Monday, June 8, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা মার্কেন্টাইল ব্যাংকের বৃক্ষরোপণ ও খাদ্য সহায়তা কর্মসূচি

মার্কেন্টাইল ব্যাংকের বৃক্ষরোপণ ও খাদ্য সহায়তা কর্মসূচি

প্রেস বিজ্ঞপ্তি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড বৃক্ষরোপণ ও খাদ্য সহায়তা কর্মসূচি পালন করেছে।

শুক্রবার রাজধানীর উত্তরায় প্রস্তাবিত ‘মার্কেন্টাইল ব্যাংক জেনারেল হাসপাতাল’ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের পরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল, বিশেষ অতিথি হিসেবে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী সভাপতি এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডিবৃন্দ আদিল রায়হান, শামীম আহম্মদ, হাসনে আলম ও মু. মাহমুদ আলম চৌধুরী, সিএফও তাপস চন্দ্র পাল পিএইচডি, এসইভিপিবৃন্দ অসীম কুমার সাহা, শাহ মো. সোহেল খুরশীদ, মোহাম্মদ ইকবাল রেজওয়ান, কোম্পানি সেক্রেটারি আবু আসগার জি. হারুনী, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের সিইও কে. এম. কুতুব উদ্দিন রোমেল ও এমবিএল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সিইও মোহাম্মদ সমির উদ্দিন সিএফএ-সহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধএক্সিম ব্যাংকের বিশেষ ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধপেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ ভারতের, বেড়েছে দাম