Sunday, September 20, 2026
প্রচ্ছদ বাংলাদেশ মুন্সীগঞ্জে ট্রলারডুবি, নিহত বেড়ে ৮

মুন্সীগঞ্জে ট্রলারডুবি, নিহত বেড়ে ৮

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে লৌহজংয়ে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় পিকনিকের যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত আট জনের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের রসেরকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কায়েস আহম্মেদ এসব তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত চার শিশু ও চার জন নারীর লাশ উদ্ধার করা হয়েছে।  

নিহতদের মধ‌্যে সাত জনের পরিচয় জানা গেছে। তারা হলেন, সিরাজদিখানের পপি (২৬), হ্যাপি (২৮), শাকিব (৮), সাজিবুল (৪), ফারিহান (১০), মোকসেদা (৪২) ও রাকিব (১২)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সিরাজদিখান উপজেলা থেকে ট্রলারে করে লোকজন পদ্মা সেতু ও এর আশপাশের এলাকায় ঘুরতে গিয়েছিলেন। ট্রলারটিতে ৪৬-৪৭ জনের মতো যাত্রী ছিলেন। সারাদিন বেড়িয়ে ফেরার পথে লৌহজং এলাকায় বালুবাহী একটি বাল্কহেডের ধাক্কায় সেটি ডুবে যায়।

পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, এ ঘটনা তদন্তের জন্য ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ১৮ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদী ও সমুদ্রবন্দরে সতর্কতা
পরবর্তী নিবন্ধমানুষের ভোটের অধিকার সুরক্ষিত করতে আ.লীগই সংগ্রাম করেছে : শেখ হাসিনা