Friday, July 24, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা ১৫৩৭ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ

১৫৩৭ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ

নিউজ ডেস্ক : চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) মোট এক হাজার ৫৩৭ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ বাংলাদেশ। গ্রাহকদের বিমা সুবিধা বাবদ প্রাপ্য অর্থের পাশাপাশি চিকিৎসা ও মৃত্যু সাপেক্ষে পরিশোধ করা অর্থ এতে অন্তর্ভুক্ত রয়েছে।

গ্রাহকদের জন্য সেরা অভিজ্ঞতা নিশ্চিতে অনলাইন আবেদনের মাধ্যমে মাত্র তিন থেকে পাঁচ কর্মদিবসের মধ্যে বিমা দাবি নিষ্পত্তি সুবিধা দিয়েছে মেটলাইফ বাংলাদেশ।

এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমেদ বলেন, গ্রাহকদের জন্য দ্রুত ও ঝামেলাহীন দাবি নিষ্পত্তিসহ বিভিন্ন সেবা দিতে একটি কার্যকরী অবকাঠামো তৈরিতে নিয়মিত বিনিয়োগ করছে মেটলাইফ। দ্রুত বিমা দাবি নিষ্পত্তি গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং বিমা খাতের ওপর গ্রাহকদের আস্থা দৃঢ় করে তোলে।

অনলাইনে মেটলাইফ বাংলাদেশের বিমা দাবি নিষ্পত্তি পাওয়া যায় এই লিংকে।

১৮৬৮ সালে প্রতিষ্ঠিত মেটলাইফ বিশ্বের ৪০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে। যুক্তরাষ্ট্র, জাপান, লাতিন আমেরিকা, এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে নেতৃস্থানীয় অবস্থানে রয়েছে মেটলাইফ।

প্রায় ১০ লাখেরও বেশি গ্রাহকের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানটি বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক জীবন বীমা প্রতিষ্ঠান। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন এই ওয়েবসাইটে।

পূর্ববর্তী নিবন্ধশোক দিবস উপলক্ষে ফারইষ্ট ইসলামী লাইফের আলোচলা সভা
পরবর্তী নিবন্ধএফবিসিসিআইয়ের নতুন মহাসচিব মো. আলমগীর