Sunday, September 20, 2026

সোনার দাম কমলো

নিউজ ডেস্ক : রেকর্ড দাম হওয়ার পর দেশের বাজারে এবার সোনার দাম কিছুটা কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় ভরিপ্রতি এক হাজার ৭৪৯ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনা কিনতে ক্রেতাকে গুনতে হবে ৯৮ হাজার ২১১ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল রোববার (১ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

পূর্ববর্তী নিবন্ধমাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে ১৫০০ মিলিয়ন ডলার ঋণ দেবে জাপান
পরবর্তী নিবন্ধসূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন চলছে