এবি ব্যাংকের সঙ্গে বিকাশের চুক্তি

সংবাদ বিজ্ঞপ্তি : এবি ব্যাংক লিমিটেড এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘বিকাশ’ রেমিট্যান্স বিতরণ চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে প্রবাসীরা এবি ব্যাংকের মাধ্যমে সরাসরি বিকাশ ওয়ালেটে টাকা পাঠাতে পারবেন।

সম্প্রতি এবি ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান এবং বিকাশের চিফ কর্মাশিয়াল অফিসার আলী আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এবি ব্যাংক লিমিটেড এবং বিকাশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধ‘এশিয়ার ওমেন লিডার’ নিলয় মোটরসের শামীমা আক্তার
পরবর্তী নিবন্ধবে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড আনছে থ্রি-আই অ্যাসেট ম্যানেজমেন্ট