কিশোরগঞ্জে মানি লন্ডারিং প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর আয়োজনে লিড ব্যাংক পদ্ধতিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র নেতৃত্বে কিশোরগঞ্জ জেলায় কর্মরত সকল তফসিলী ব্যাংকের মনোনীত কর্মকর্তাদের অংশগ্রহণে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি কিশোরগঞ্জ জেলা শহরস্থ একটি কনভেনশন সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্যাংকের ক্যামেলকো তাহের আহমদ চৌধুরীর সভাপতিত্বে বিএফআইইউ-এর ডেপুটি হেড ও নির্বাহী পরিচালক এ এফ এম শাহীনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিএফআইইউ এর যুগ্ম পরিচালক মোহাম্মদ মঈন উদ্দিন ও মো. মোশাররফ হোসেন এবং উপ-পরিচালক মো. তরিকুল ইসলাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর এক্সিকিউভ ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি ক্যামেলকো মুহাম্মদ গোলাম রাব্বানী এবং ভাইস প্রেসিডেন্ট শোয়াইব আহমদ।

পূর্ববর্তী নিবন্ধমার্কেন্টাইল ব্যাংকের নাম পরিবর্তন
পরবর্তী নিবন্ধসোনালী ব্যাংকে শুদ্ধাচার বাস্তবায়ন সভা