আগস্টে মূল্যস্ফীতির প্রধান নায়ক মুরগি ও ডিম: পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্ক : আগস্টে খাদ্যখাতে ১২ দশমিক ৫৪ শতাংশ মূল্যস্ফীতি প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, এটা বেড়েছে এটাকে অ্যাড্রেস করার চেষ্টা করবো। শিগগির এটা কমানোর চেষ্টা করবো। আগস্টে মূল্যস্ফীতির নায়ক মুরগি ও ডিম। এরা প্রধান নায়ক ছিল।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) পরিকল্পনা কমিশনে একনেক সভা শেষে মন্ত্রী এসব কথা বলেন।

এম এ মান্নান বলেন, আমাদের যে বৃদ্ধি এটা টেকসই মানের। সহনীয় মাত্রায় বাড়ছে। শ্রীলঙ্কা এক লাফে উঠেছিল এখন নামছে। আমাদের বৃদ্ধি হয়েছে সহনীয় এবং কমবেও সহনীয়।

পূর্ববর্তী নিবন্ধপানির অপচয় বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধ