Wednesday, June 10, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা ইউনিয়ন ব্যাংকের গৃহসামগ্রী ও ত্রাণ বিতরণ

ইউনিয়ন ব্যাংকের গৃহসামগ্রী ও ত্রাণ বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি : সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন ব্যাংক লিমিটেড ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম বিভাগের অসহায়, দরিদ্র এবং গৃহহীন মানুষের মাঝে গৃহসামগ্রী ও ত্রাণ বিতরণ করছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের দোহাজারী শাখার মাধ্যমে গৃহসামগ্রী ও ত্রাণ বিতরণ করেন দোহাজারী পৌরসভার মেয়র আলহাজ মোহাম্মদ লোকমান হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের বিনিয়োগ ও ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান এসভিপি রিয়াদ মোহাম্মদ চৌধুরী এবং লালদিঘী শাখার শাখা প্রধান এসভিপি মো. আরফান আলী।

এছাড়া, উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের ভিপি চৌধুরী এস এম আতিকুর রহমান হায়দার, আব্দুল কাইয়ুম এবং চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন শাখার শাখা প্রধানগণ ও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ।

পূর্ববর্তী নিবন্ধসরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট ফ্রান্স: শেখ হাসিনা
পরবর্তী নিবন্ধমার্কেন্টাইল ব্যাংকের নাম পরিবর্তন