সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে

নিউজ ডেস্ক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৩ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৮০ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরিয়াহ্ সূচক ২ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৬২ ও ২১৩৭ পয়েন্টে রয়েছে।

এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৭৯ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

সোমবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৮টি কোম্পানির শেয়ার।

সোমবার সকাল সাড় ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-তসরিফ ইন্ডাস্ট্রি, সী পার্ল, খান ব্রাদার্স, আলিফ ইন্ডাস্ট্রি, জেমেনী সী ফুড, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক, সোনালি আঁশ, এমারেল্ড অয়েল, ডেল্টা লাইফ ও লিবরা ইনফিউশন।

এর আগে আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৪ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরো ৬ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২ পয়েন্ট কমে ৬ হাজার ২৭৫ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৭ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৫৯৬ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ২৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ের ১১টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৬টি কোম্পানি শেয়ারের দর।

পূর্ববর্তী নিবন্ধসম্মানী বাড়লো কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সদস্যদের
পরবর্তী নিবন্ধরূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি