Sunday, September 20, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা ইসলামী ব্যাংক-কর্ণফুলি গ্যাসের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ইসলামী ব্যাংক-কর্ণফুলি গ্যাসের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

নিউজ ডেস্ক : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) মধ্যে গ্যাস বিল সংগ্রহের লক্ষ্যে একটি সমঝোতা চু্‌ক্তি স্বাক্ষরিত হয়েছে।।

সম্প্রতি ব্যাংকের চট্টগ্রাম উত্তর জোন প্রধান মোহাম্মদ নুরুল হোসাইন কাউছার ও কেজিডি এল এর কোম্পানি সেক্রেটারি মোঃ মোজাহের আলী এ সংক্রান্ত সমঝোতা স্বারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ জোন প্রধান মিয়া মোঃ বরকত উল্লাহ, সিডিএ এভিনিউ শাখা প্রধান মঞ্জুরুল আলম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আসিফুলহক চৌধুরী ও মোহাম্মদ সানা উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট সাঈদ মোহাম্মদ মঈন উদ্দীন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাজাহান মনির, কেজিডি এল এর জোনারেল ম্যানেজার ইঞ্জিঃ গৌতম চন্দ্র কুন্ড, ইঞ্জিঃ মোঃ রইস উদ্দীন, ইঞ্জিঃ মোঃ শফিউল আজম খান ও মোহাম্মদ খাইরুল হাসান, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ ফরিদ আহমেদ খান ও ইঞ্জিঃ হাসান সৌরভ এবং ম্যানেজার এসবিএম রেজাউল করিমসহ উভয়প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহী গণ উপস্থিত ছিলেন।

এ চুক্তির আওতায় কেজিডি এল এর গ্রাহক গণ ইসলামী ব্যাংকের সকল শাখা, উপ-শাখা, এজেন্ট ব্যাংক, ইন্টারনেট ব্যাংক ও সেলফিন অ্যাপের মাধ্যমে বিল পরিশোধ করতে পরবেন।

পূর্ববর্তী নিবন্ধশেষ কার্যদিবসে শেয়ারবাজারে পতন
পরবর্তী নিবন্ধডেঙ্গুতে আরও মৃত্যু ১১