Thursday, July 30, 2026
প্রচ্ছদ খেলাধুলা বড় ব্যবধানেই হারলো বাংলাদেশ

বড় ব্যবধানেই হারলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ৩৬৫ রানের বিশাল লক্ষ্য। বাংলাদেশের হারটা ছিল প্রায় অবধারিত। অতিমানবীয় কিছু না ঘটলে ইংল্যান্ডই জিতবে এই ম্যাচে- এটা ছিল জানা কথা। সে ক্ষেত্রে বাংলাদেশ ব্যাটিংয়ে কতদূর যেতে পারে, সেটাই ছিল সবার দেখার বিষয়। জিততে না পারলেও টাইগার ব্যাটারদের কাছ থেকে ব্যাট হাতে ভালো পারফরম্যান্স আশা করেছিলো সবাই।

কিন্তু লিটন দাস, মুশফিকুর রহিম আর তাওহিদ হৃদয়ছাড়া আর কারো ব্যাটই কথা বলতে পারেনি ইংলিশ বোলিংয়ের বিপক্ষে। যার ফলে ৪৮.২ ওভারে ২২৭ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ এবং ইংল্যান্ডের জয় ১৩৭ রানের বড় ব্যবধানে।

পূর্ববর্তী নিবন্ধইউনিয়ন ব্যাংকে ফাইনান্সিয়াল রিপোর্টিং আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধটানা ৩ দিন বন্ধ থাকবে মেট্রোরেল