Saturday, September 19, 2026
প্রচ্ছদ শেয়ারবাজার শেয়ারবাজারে সূচকের সঙ্গে বাড়ল লেনদেন

শেয়ারবাজারে সূচকের সঙ্গে বাড়ল লেনদেন

নিউজ ডেস্ক : টানা দরপতনের বৃত্ত থেকে বেরিয়ে আসার আভাস দিচ্ছে শেয়ারবাজার। আগের কার্যদিবসের মতো বুধবারও (১১ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাক স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচক বেড়েছে। সেই সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ।

এর আগে যুক্তরাষ্ট্র থেকে নতুন ভিসা নিষেধাজ্ঞা আসার গুঞ্জন, রাজনৈতিক অস্থিরতার শঙ্কা এবং বাংলাদেশ ব্যাংক থেকে নীতি সুদের হার বাড়ানোর প্রেক্ষিতে বিনিয়োগকারীদের মধ্যে নানা শঙ্কা ও আতঙ্ক দেখা দেয়। তার প্রেক্ষিতে শেয়ারবাজারে টানা দরপতন হয়। টানা দুই সপ্তাহ পতনের পর চলতি সপ্তাহের প্রথম দুই কার্যদিবসও দরপতন হয়।

তবে মঙ্গলবার পতন থেকে বেরিয়ে ঊর্ধ্বমুখী ফেরার ইঙ্গিত দেয় শেয়ারবাজার। মঙ্গলবারের ধারাবাহিকতায় বুধবারও শেয়ারবাজারে ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে। এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে। যা অব্যাহত থাকে লেনদেনের শেষ পর্যন্ত।

এতে দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৬৪টির এবং ১৩৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৫৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪১ পয়েন্টে অবস্থান করছে।

সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৪৩০ কোটি ৪০ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৩৭২ কোটি ৪০ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৫৮ কোটি টাকা।

টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে ফু-ওয়াং ফুডের শেয়ার। কোম্পানিটির ৩৩ কোটি ৮ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টের ৩২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৬ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে-জেমিনি সি ফুড, দেশবন্ধু পলিমার, বাংলাদেশ শিপিং করপোরেশন, মুন্নু এগ্রো, এমারেল্ড অয়েল, বিডিকম অনলাইন এবং রিপাবলিক ইন্স্যুরেন্স।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ২৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেন অংশ নেওয়া ১২৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩১টির এবং ৫০টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৮ কোটি ৮ লাখ টাকা।

পূর্ববর্তী নিবন্ধষড়যন্ত্রে ভয় পাই না, উপরে আল্লাহ, নিচে জনগণ: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধউদ্বোধন হলো দেশের কৃষি উন্নয়নে সবচেয়ে বড় প্রকল্প