মাছের বাজার চড়া, সবজি-ব্রয়লার মুরগির দাম কমেছে

নিজস্ব প্রতিবেদক : বিএনপি-জামায়াতের হরতাল ও অবরোধের প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। বাজারে লাগামছাড়া মাছের দাম। তবে সপ্তাহের ব্যবধানে সবজি ও ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে।

শুক্রবার (৩ নভেম্বর) রাজধানীর বেশ কয়েকটি কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, চলতি সপ্তাহে ব্রয়লার মুরগি ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ব্রয়লার মুরগি ১৯০ টাকা দরে বিক্রি হয়েছিল। গত সপ্তাহের তুলনায় মুরগির দাম কেজিপ্রতি ১০ টাকা কমেছে বলে জানিয়েছেন জানিয়েছেন ব্যবসায়ীরা।

মাছের বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি শোল ৭৫০ থেকে ৮৫০ টাকা, বোয়াল ৭০০ থেকে ৭৫০ টাকা, আইড় ৬০০ থেকে ৭০০ টাকা, কৈ ১ হাজার টাকা, শিং ১ হাজার ২০০ টাকা ও পাঙাশ বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১ হাজার ১০০ টাকায়।

এ ছাড়া প্রতিকেজি রুই ৩৫০ থেকে ৩৮০ টাকা, কাতলা ৩৫০ থেকে ৪০০ টাকা, চাষের শিং ৪৫০ টাকা, চাষের মাগুর ৫০০ টাকা, চাষের কৈ ২৫০ টাকা, পাবদা ৪০০ টাকা, টেংরা ৬০০ টাকা, চাষের পাঙাশ ২০০ থেকে ২২০ টাকা ও তেলাপিয়া ২২০ টাকায় বিক্রি হচ্ছে।

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে বাজারে এসেছে ইলিশ মাছ। ১ কেজি ওজনের ইলিশ ১ হাজার ৬০০ টাকা, ৮০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার ৪০০ টাকা ও ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ৩০০ টাকা পর্যন্ত।

এদিকে সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম কমেছে। কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা দাম কমেছে সবজির দাম। বাজারে কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা কমেছে সবজির দাম। ছবি: সময় সংবাদ বাজারঘুরে দেখা যায়, প্রতি কেজি বেগুন ৮০ থেকে ১০০ টাকা, করলা ৮০ টাকা, পেঁপে ৩০ টাকা, শষা ৪০ টাকা, বরবটি ৮০ টাকা, ধুন্দল ৬০ টাকা, পটোল ৬০ টাকা ও কচুরমুখী বিক্রি হচ্ছে ৮০ টাকায়। এ ছাড়া গাজর ৮০ টাকা, শিম ১২০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, আলু ৬০ টাকা, ঢেঁড়স ৭০ টাকা, টমেটো ৯০ টাকা, নতুন আলু ১২০ টাকা ও ধনেপাতা বিক্রি হচ্ছে ১০০ টাকায়। আর প্রতিপিস ফুলকপি ৫০ থেকে ৬০ টাকা, বাধাকপি ৭০ থেক ৮০ টাকা ও লাউ ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে বাজারে লাল শাকের আঁটি ২০ টাকা, মুলা শাক ১৫ টাকা, পালং শাক ২৫ টাকা ও লাউ শাক ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, চলতি সপ্তাহে সব ধরনের শাক-সবজির দাম আগের সপ্তাহের তুলনায় কমেছে। মূলত শীতকালীন সবজির উৎপাদন বেড়ে যাওয়ায় এর প্রভাব দামে পড়েছে।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধকারা মজুত করে জনগণের পকেট কাটছে খুঁজে বের করতে হবে: প্রধানমন্ত্রী