Monday, June 8, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা প্রিমিয়ার ব্যাংকের শরিয়া সুপারভাইজরি কমিটির সভা

প্রিমিয়ার ব্যাংকের শরিয়া সুপারভাইজরি কমিটির সভা

সংবাদ বিজ্ঞপ্তি : প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র ৬৩তম শরিয়া সুপারভাইজরি কমিটির সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

শরিয়া সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান মুফতি হাফেজ মাওলানা মুহিবুল্লাহিল বাক্কী নদভী সভায় সভাপতিত্ব করেন। মো. ফরিদ উদ্দিন, অধ্যাপক ড. মো. শামসুল আলম এবং মুফতি শাহেদ রহমানী শরিয়া সুপারভাইজারি কমিটির সদস্য হিসেবে সভায় অংশ নেন।

আরও উপস্থিত ছিলেন—ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম. রিয়াজুল করিম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার তৌহিদুল আলম খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) সৈয়দ আবুল হাশেম, কোম্পানি সচিব মো. আকরাম হোসেন এবং ইভিপি ও ইসলামিক ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ ইসরাত হোসেন।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংক-ইনস্ট্যান্ট ক্যাশ রেমিট্যান্স মেগা বিজয়ীর টোকেন হস্তান্তর
পরবর্তী নিবন্ধবিশ্ববাজারে স্বর্ণের দাম কমে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন