Wednesday, June 10, 2026
প্রচ্ছদ বাংলাদেশ ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি বন্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি : ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বুধবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ নৌরুটে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে বেশ কিছু যানবাহন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় রাত সাড়ে ৩টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে। বর্তমানে এরুটে ছোট বড় ১৫টি ফেরি চলাচল করছে।

পূর্ববর্তী নিবন্ধনতুন মন্ত্রিসভায় ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধ৫ দিনের ব্যবধানে রোহিঙ্গা ক্যাম্পে আবারও আগুন