Monday, June 8, 2026
প্রচ্ছদ বাংলাদেশ রেললাইনে বসে গেম, ট্রেনে কাটা পড়ে দুই স্কুলছাত্রের মৃত্যু

রেললাইনে বসে গেম, ট্রেনে কাটা পড়ে দুই স্কুলছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক : জামালপুরের মেলান্দহের রুকনাই রেলক্রসিং এলাকায় কমিউটার ট্রেনে কাটা পড়ে দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুই স্কুল ছাত্র-শাকিল ও মজিবর। তার দুইজনই রুকনাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী আনসার সদস্য ফরিদ উদ্দিন জানান, রুকনাই রেলক্রসিং এলাকায় রেললাইনে বসে তারা হেডফোন কানে দিয়ে মোবাইলে গেমস খেলছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটি রুকনায় রেলক্রসিং অতিক্রম করার সময় তারা ট্রেনে কাটা পড়ে এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর বব্যবস্থা করা হচ্ছে। এই ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের হবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবসা সম্মেলন অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধধকল কাটিয়ে হাজার কোটি টাকা ছাড়ালো লেনদেন