Saturday, July 25, 2026
প্রচ্ছদ ব্যবসা বানিজ্য এফবিসিসিআই’র স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান হলেন এম ফখরুল

এফবিসিসিআই’র স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান হলেন এম ফখরুল

নিউজ ডেস্ক : ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ট্রান্সপোর্টেশন অ্যান্ড কমিউনিকেশন স্ট্যান্ডিং কমিটির (লজিস্টিক অ্যান্ড কুরিয়ার সার্ভিসেস) কো-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তরুণ শিল্পোদ্যোক্তা ও বিশিষ্ট আবাসন ব্যবসায়ী এম ফখরুল ইসলাম।

তিনি ২০২৩-২৫ সালের জন্য এ পদে নির্বাচিত হয়েছেন। এফবিসিসিআই’র সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আলমগীরের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়ে এম ফখরুল বলেন, আমার কল্পনাতে ছিল না যে আমি এত অল্প সময়ে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ও শীর্ষস্থানীয় জায়গায় কাজ করার সুযোগ পাবো। এফবিসিসিআই’র সভাপতি ও দেশের বিশিষ্ট শিল্পপতি মাহবুবুল আলম ও সিনিয়র সহ-সভাপতি আমিন হেলালিসহ সব শুভানুধ্যায়ীদের কাছে দোয়া পার্থনা করছি, আমি যেন অর্পিত দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারি।

এম ফখরুল ইসলাম দেশের প্রতিষ্ঠিত রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ইনটেক প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি ‘রাহবার’ নামে আরেকটি হাউজিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া রিহ্যাবের একাধিক স্ট্যান্ডিং কমিটিসহ বেশকিছু সামাজিক সেবামূলক সংগঠনের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধগরু নিয়ে বিজিবি-চোরাকারবারি সংঘর্ষে আহত ৮
পরবর্তী নিবন্ধমুদ্রানীতি ঘোষণা কাল