দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ৩০ জানুয়ারি

নিউজ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে আগামী ৩০ জানুয়ারি, মঙ্গলবার।

সোমবার (১৫ জানুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ পরিচালক (যুগ্ম সচিব) মো. তারিক মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ৩০ জানুয়ারি রোজ মঙ্গলবার বিকেল তিনটায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম ও ২০২৪ সালের প্রথম অধিবেশন আহ্বান করেছেন।

তিনি বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন বলেও জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধদুর্নীতি-অনিয়ম বরদাস্ত করবো না: মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধভারত আমাদের পাশে ছিল আছে: পররাষ্ট্রমন্ত্রী