প্রান্তিক কৃষকদের মাঝে ৪ শতাংশ সুদে মিডল্যান্ড ব্যাংকের ঋণ বিতরণ

নিউজ ডেস্ক : দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষ্যে মিডল্যান্ড ব্যাংক, এনজিও প্রতিষ্ঠান সোসাইটি ফর ফ্যামিলি হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি (এফএইচপি) এর মধ্যস্ততায় কৃষিখাতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ৪ শতাংশ সুদে ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য ১ কোটি টাকা ঋণ অনুমোদন করেছে।

এ উপলক্ষে, ৩ জানুয়ারি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানায় অবস্থিত এনজিও প্রতিষ্ঠান সোসাইটি ফর ফ্যামিলি হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি (এফএইচপি) এর কনফারেন্স হলে ২৭ জন নারী ও পুরুষ উদ্যোক্তাদের মাঝে ২৭ লাখ টাকা ঋণের চেক সরাসরি বিতরণ করা হয়।

এ উপলক্ষে প্রধান অতিথি হিসাবে ঋণ গ্রহীতাদের হাতে ঋণের চেক হস্তান্তর করেন মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এফএইচপি এর নির্বাহী পরিচালক কৃষ্ণ চন্দ্র দাস এবং বাজিতপুর চেম্বার কমার্স এন্ড ইন্ডাসট্রিজ এর সাধারণ সম্পাদক দেব দুলাল দাস।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশনের বিভাগীয় প্রধান মো. জাভেদ তারেক খান, এসএমই ব্যাংকিং ডিভিশনের বিভাগীয় প্রধান মো. আহসান জামিল হোসেন, ব্যাংকের পাঁচরুখী শাখার শাখা প্রধান আব্দুল বারকিসহ অন্যান নির্বাহী ও কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় নির্বাচনে ৪১.৮ শতাংশ ভোট পড়েছে: সিইসি
পরবর্তী নিবন্ধ১০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে বিএসইসি’র সতর্ক বার্তা