Friday, September 11, 2026
প্রচ্ছদ বাংলাদেশ রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৬

নিউজ ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (১৪ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারের পাশাপাশি তাদের হেফাজত থেকে ৬০৩ পিস ইয়াবা, ৪৬ গ্রাম হেরোইন ও ১৩০ কেজি ৩৩০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপূবালী ব্যাংক ও কলকাতার অ্যাপোলো হাসপাতালের মধ্যে চুক্তি
পরবর্তী নিবন্ধবেক্সিমকো ফার্মা থেকে পাপনের পদত্যাগ