Friday, September 11, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা কেরানীগঞ্জে কৃষকদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের সার অনুদান

কেরানীগঞ্জে কৃষকদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের সার অনুদান

নিউজ ডেস্ক : মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ সিএসআর ফান্ডের আওতায় ১৫০ কৃষকের মাঝে সার বিতরণ করেছে। গত শনিবার মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউজ (ইউকে) লিমিটেডের চেয়ারম্যান এম. আমানউল্লাহ প্রধান অতিথি হিসেবে সার বিতরণ করেন।
[৩] অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী। এসময় মার্কেন্টাইল ব্যাংক কর্পোরেট অ্যাফেয়ার্স ডিভিশন প্রধান মো. মুকিতুল কবীর, এগ্রিকালচার ক্রেডিট ডিভিশনের প্রধান মোহাম্মদ সফরুজ্জামান খান, আব্দুল্লাহপুর শাখা প্রধান মো. সানা উল্লাহ এবং ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল হামীদ সোহাগ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধইউনিয়ন ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধচুক্তি আর নবায়ন নয়, পারিশ্রমিক পাবেন আসিফ: ব্র্যাক বিশ্ববিদ্যালয়