Tuesday, June 9, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক : এজেন্ট ব্যাংকিং সেবার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো ব্যাংক এশিয়া।

সম্প্রতি রাজধানীর পুরানা পল্টনস্থ কর্পোরেট অফিসে (র‌্যাংগস্ টাওয়ার) ব্যাংকের চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী পরিচালনা পর্ষদ এবং সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগদান করেন।

এজেন্ট ব্যাংকিংয়ের পথপ্রদর্শক হিসেবে ২০১৪ সালের ১৭ জানুয়ারি দেশে এ সেবার কার্যক্রম শুরু করে ব্যাংক এশিয়া।

ইতিমধ্যে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ৬৪ লাখ গ্রাহককে আর্থিক সেবার আওতায় এনেছে। যার ৯২ শতাংশ গ্রামীণ জনগোষ্ঠী এবং ৬৩ শতাংশ নারী।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশে বিনিয়োগ ও দক্ষ জনশক্তি নিতে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত
পরবর্তী নিবন্ধপ্রাইম ব্যাংকের ডিএমডি হলেন জিয়াউর রহমান