Tuesday, June 9, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা ব্যাংকিং খাতে শীর্ষ করদাতার সম্মাননা পেল প্রিমিয়ার ব্যাংক

ব্যাংকিং খাতে শীর্ষ করদাতার সম্মাননা পেল প্রিমিয়ার ব্যাংক

সংবাদ বিজ্ঞপ্তি : দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি ২০২২-২৩ অর্থবছরে ব্যাংকিং খাতে অন্যতম শীর্ষ করদাতা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ সম্মাননা অর্জন করেছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম সম্প্রতি রাজধানীতে জাতীয় রাজস্ব বোর্ডের মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য সৈয়দ মোহাম্মদ আবু দাউদের কাছ থেকে সম্মাননাপত্র গ্রহণ করেন।

অনুষ্ঠানে কর কমিশনার মো. ইকবাল বাহার, বৃহৎ করদাতা ইউনিট, ঢাকা; প্রিমিয়ার ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং সিএফও সৈয়দ আবুল হাশেম, মো. কামরুজ্জামান চেীধুরীসহ এনবিআর ও বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনাকে হাঙ্গেরি ও কিরগিজস্তানের অভিনন্দন
পরবর্তী নিবন্ধবাংলাদেশ ফাইন্যান্সের সঙ্গে ব্যাংকক ডুসিট মেডিক্যালের চুক্তি