Tuesday, November 10, 2026
প্রচ্ছদ বাংলাদেশ বগি লাইনচ্যুত, ঢাকা-জামালপুর ট্রেন চলাচল বন্ধ

বগি লাইনচ্যুত, ঢাকা-জামালপুর ট্রেন চলাচল বন্ধ

জামালপুর প্রতিনিধি : জামালপুরে ২৫৬ লোকাল ট্রেনের মাঝের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-জামালপুর ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলে জানান রেল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে পিয়ারপুর স্টেশনে ময়মনসিংহগামী ট্রেনটি লাইনচ্যুত হয়।

পিয়ারপুর রেলওয়ে স্টেশন অফিসার মো. আপেল মমিন জানান, ট্রেনটি দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিলো। পিয়ারপুর স্টেশনে এসে লুপ লাইন থেকে প্রধান লাইনে উঠতে গিয়ে মাঝামাঝি তিনটি বগি লাইনচ্যুত হয়। তারা ট্রেনটি লাইনে তুলার চেষ্টা করছেন ও ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।

পূর্ববর্তী নিবন্ধসীমান্তের পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হলে বিশেষ ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
পরবর্তী নিবন্ধ‘বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ওয়ালমার্ট’