Wednesday, July 29, 2026
প্রচ্ছদ বাংলাদেশ জ্বালানি তেল ব্যবস্থাপনায় অটোমেশন এখন সময়ের দাবি : নসরুল হামিদ

জ্বালানি তেল ব্যবস্থাপনায় অটোমেশন এখন সময়ের দাবি : নসরুল হামিদ

নিউজ ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানি তেল ব্যবস্থাপনায় অটোমেশন এখন সময়ের দাবি। স্মার্ট বাংলাদেশের ভিত্তি হবে স্মার্ট জনগণ। কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই আধুনিক ধ্যান ধারণাসম্পন্ন হতে হবে।

বুধবার (৬ মার্চ) চট্রগ্রামের পতেঙ্গায় পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান স্থাপনা পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, তেলের মান ও পরিমাণ নিয়ে গাফিলতি করা যাবে না। তেল পরিবহনের যানবাহনের অবস্থা আন্তর্জাতিক মানের হতে হবে। যা একটি নির্দিষ্ট নিয়মনীতির আওতায় চলবে। ফিজিক্যাল সিকিউরিটি ও সাইবার সিকিউরিটি উভয় বিষয়েই বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, পদ্মায় বিভিন্ন ধরনের জ্বালানি মজুদ সক্ষমতা প্রায় ২ লাখ ৯০ হাজার টন। যা আরো বৃদ্ধি করা আবশ্যক। জ্বালানি তেল গ্রহণ, মজুদ ও সরবরাহ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে প্রধান স্থাপনায় ম্যানুয়াল সিস্টেমের পরিবর্তে আধুনিক রাডার টাইপ অটো ট্রাংক গেজিং সিস্টেম স্থাপনের কাজ দ্রুত সম্পন্ন করা উচিত। তাছাড়া অটোমোশন যত দ্রুত করা যায় ততই ভালো।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে বিপিসি চেয়ারম্যান এবিএম আজাদ এনডিসি, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধস্মার্ট বাংলাদেশ গড়তে বিনিয়োগ সম্প্রসারণের বিকল্প নেই : বিডা চেয়ারম্যান
পরবর্তী নিবন্ধকিশোর গ্যাংয়ে জড়াচ্ছে বিত্তবানের সন্তানরাও: ডিবি হারুন