Sunday, September 20, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা প্রধানমন্ত্রীর নির্দেশ পালন করলেন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ

প্রধানমন্ত্রীর নির্দেশ পালন করলেন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ

নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র ও দুস্থদের খাদ্যসামগ্রী উপহার দিয়েছে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ।

গতকাল রোববার মতিঝিলস্থ শাপলা চত্বরের পাশে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত খাদ্যসামগ্রী উপহার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

অনুষ্ঠানে তিন শতাধিক দরিদ্র ও দুস্থদের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী উপহার দেয়া হয়।

এতে বিশেষ অতিথি ছিলেন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন মোঃ হামিদুল আলম সখা এবং সংগঠনের উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের জয়েন ডিরেক্টর মো. দেলোয়ার হেসেন।

স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আককাছ আলী আকাশের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠান পরিচালিত হয়।সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আশরাফ-উল-আলম ব্যাকুল।
কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি এবং রূপালী ব্যাংক ইউনিটের আহবায়ক মরিয়ম খানম বিশেষভাবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আজরব খন্দকার, আবু সোলায়মান, সোনালী ব্যাংক ইউনিটের সভাপতি আলাউদ্দিন তুষার,সাধারণ সম্পাদক মো. আব্দুর রায়হান সহ সকল ইউনিটের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসাতক্ষীরায় জনতা ব্যাংকের খাদ্য সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধমার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন ফেনীর গৃহিণী ঝর্না