Tuesday, June 9, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ইসলামী ব্যাংকের আলোচনা সভা

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ইসলামী ব্যাংকের আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ১৭ মার্চ, ২০২৪ ভার্চুয়াল প্ল্যাটফর্মে আলোচনা ও দোয়া অনুষ্ঠান আয়োজন করে।

ব্যাংকের ভাইস চেয়ারম্যান ডা. তানভীর আহমেদ এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর ও ডিরক্টের বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন।

স্বাগত বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী এবং দোয়া-মোনাজাত পরিচালনা করেন ব্যাংকের শরীআহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ।

অনুষ্ঠানে ব্যাংকের ডিরেক্টর প্রফেসর ড. মো. সিরাজুল করিম, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. কাজী শহীদুল আলম, সৈয়দ আবু আসাদ, মো.কামরুল হাসান, প্রফেসর ড. মো. ফসিউল আলম, খুরশীদ-উল-আলম, মোহাম্মদ নাসির উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদ, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস ও আলতাফ হুসাইন, শরীআহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুস সামাদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবুল ফায়েজ মুহাম্মাদ কামালউদ্দিন ও মিফতাহ উদ্দীনসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখার ইনচার্জরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধএনসিসি ব্যাংক এবং একপে এর মধ্যে চুক্তি
পরবর্তী নিবন্ধরোহিঙ্গাদের জন্য ইউএনডিপির বড় তহবিল গঠনে প্রধানমন্ত্রীর আহ্বান