Sunday, September 20, 2026
প্রচ্ছদ বাংলাদেশ রাজধানীর হাতিরপুলে বহুতল ভবনে আগুন

রাজধানীর হাতিরপুলে বহুতল ভবনে আগুন

নিউজ ডেস্ক : রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার এলাকায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) ইফতারের আগে ছয়তলা রাজ কমপ্লেক্সের দোতলায় আগুন লাগে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতি পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, সন্ধ্যা ৬টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার ৯ মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটটি ঘটনাস্থলে পৌঁছায়।

পূর্ববর্তী নিবন্ধবেনাপোল বন্দর দিয়ে ২০০ মেট্রিক টন আলু আমদানি
পরবর্তী নিবন্ধপ্রতারণার মাধ্যমে গড়া অর্থ-সম্পদ ফ্রিজ করা হবে : সিআইডি প্রধান