Sunday, September 20, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা সাতক্ষীরায় জনতা ব্যাংকের খাদ্য সামগ্রী বিতরণ

সাতক্ষীরায় জনতা ব্যাংকের খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক

পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরার কলারোয়ায় সুবিধাবঞ্চিত অসহায়, দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জনতা ব্যাংক পিএলসি।

শনিবার (৩০ মার্চ) উপজেলার কামারালী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ব্যাংকের এমডি ও সিইও মো. আব্দুল জব্বার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন শতাধিক মানুষকে চাল, ডাল, আলু, রসুন, চিনি, সেমাই ও ছোলাসহ বিভিন্ন খাদ্যসামগ্রী দেন।

জনতা ব্যাংক খুলনা বিভাগীয় কার্যালয়ের জিএম মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে তালা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু বক্কর সিদ্দিক, ব্যাংকের সাতক্ষীরা এরিয়া প্রধান মো. আব্দুস সালাম, খুলনা এরিয়া প্রধান আ ন ম অব্দুল হাই সিদ্দিকীসহ স্থানীয় নেতা ও গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল জব্বার বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে জনতা ব্যাংক সবসময় মানুষের পাশে থাকবে।

পূর্ববর্তী নিবন্ধডিজেল-কেরোসিনের দাম কমলো সোয়া ২ টাকা
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর নির্দেশ পালন করলেন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ