Thursday, July 23, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা সোশ্যাল ইসলামী ব্যাংকের কর্মচারীদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ

সোশ্যাল ইসলামী ব্যাংকের কর্মচারীদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি : সোশ্যাল ইসলামী ব্যাংকের কর্মচারীদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে ব্যাংকের প্রধান কার্যালয়ে ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ, আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবীবুর রহমান, ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন-১ এর প্রধান মো. তৌহিদ হোসেন, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান এবং প্রধান কার্যালয়সহ বিভিন্ন শাখার কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধ৮ ঘণ্টা পর ডেমরার কাপড়ের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
পরবর্তী নিবন্ধএনসিসি ব্যাংকের রেমিট্যান্স অ্যাওয়ার্ড অর্জন