Tuesday, July 28, 2026
প্রচ্ছদ বাংলাদেশ ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতরের দিন মেট্রোরেল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

শনিবার (৩০ মার্চ) এ তথ্য জানান মেট্রোরেলের জনসংযোগ কর্মকর্তা আফতাব মাহমুদ গালিব।

তিনি বলেন, ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকবে। ঈদের আগে-পরে যদি শুক্রবার থাকে, সেদিনও বন্ধ থাকবে মেট্রোরেল।

এদিকে ঈদের কেনাকাটার সুবিধার্থে এক ঘণ্টা সময় বাড়ানো হয়েছে মেট্রোরেল চলাচলের। ফল ২৭ মার্চ থেকে রাত ৯টার পরও চলছে মেট্রোরেল।

এরমধ্যে মতিঝিল থেকে সবশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সবশেষ ট্রেন রাত ৯টা ২০ মিনিটে ছাড়ছে।

পূর্ববর্তী নিবন্ধএক্সিম ব্যাংকের ৫ উপশাখা উদ্বোধন
পরবর্তী নিবন্ধবাজেটে রাজস্ব বৃদ্ধির একমাত্র খাত তামাকপণ্য: আতিউর রহমান