Monday, June 8, 2026
প্রচ্ছদ বাংলাদেশ বিকেল ৪টা থেকেই বন্ধ থাকবে সিএনজি স্টেশন : প্রতিমন্ত্রী

বিকেল ৪টা থেকেই বন্ধ থাকবে সিএনজি স্টেশন : প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক : রমজান উপলক্ষ্যে সিএনজি স্টেশনসমূহ বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত ৬ ঘণ্টা বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এর আগে জানানো হয়েছিল বিকেল ৫টা থেকে বন্ধ থাকবে।

বুধবার (১৩ মার্চ) বিদ্যুৎ ভবনে গ্যাস সরবরাহ নিয়ে এক বৈঠক শেষে প্রতিমন্ত্রী এ বিষয়ে নতুন সিদ্ধান্তের কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে আজকের বৈঠকে দুটি সিদ্ধান্ত হয়েছে। একটি হচ্ছে, সিএনজি স্টেশনগুলো ৫ ঘণ্টার পরিবর্তে ৬ ঘণ্টা বন্ধ থাকবে। তবে ঈদের আগে ও পরে ৭ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন চালু থাকবে।

এছাড়া বিদ্যুৎচালিত সেচ পাম্পগুলো চালানোর সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে আজকের বৈঠকে। রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত সেচ মৌসুমের জমিতে সেচ দেওয়া যাবে। বেশি প্রয়োজন পড়লে সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত করা যাবে। তবে রাত ১২টার আগে সেচ দেওয়া যাবে না।

এর আগে জানানো হয়েছিল রমজান মাস উপলক্ষ্যে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ৫ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখা হবে। এখন সেটি ৬ ঘণ্টা করা হলো।

পূর্ববর্তী নিবন্ধআর্থিক প্রতিষ্ঠানের স্বতন্ত্র পরিচালক সম্মানী পাবেন ৫০ হাজার টাকা
পরবর্তী নিবন্ধকোনাবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩০