সোনালী ব্যাংকে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে অবহিতকরণ সভা

নিজস্ব প্রতিবেদক : সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে ২০২৩-২৪ অর্থবছরের ‘সেবাগ্রহীতা/অংশীজনদের অবহিতকরণ ২য় সভা’ ব্যাংকের প্রধান কার্যালয়ে ০৬ মার্চ, বুধবার অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সঞ্চিয়া বিনতে আলী ও বিশেষ অতিথি ছিলেন জেনারেল ম্যানেজার আশরাফুল হায়দার চৌধুরী। ভিজিল্যান্স এন্ড কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. খায়রুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিভিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং জেনারেল ম্যানেজার’স অফিস রাজশাহী, সিলেট ও জামালপুর এবং এই তিন জেনারেল ম্যানেজার’স অফিসের আওতাধীন সকল প্রিন্সিপাল অফিস ও কর্পোরেট শাখার প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করেছে জনতা ব‌্যাংক
পরবর্তী নিবন্ধ৭ই মার্চ উপলক্ষে রূপালী ব্যাংকে চিত্রাংকন প্রতিযোগিতা