Sunday, September 20, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা সোনালী ব্যাংকে আরএফসিডি ও অফশোর ব্যাংকিং বিষয়ে সভা

সোনালী ব্যাংকে আরএফসিডি ও অফশোর ব্যাংকিং বিষয়ে সভা

প্রেস বিজ্ঞপ্তি : সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্ট (আরএফসিডি) পরিচালনার আওতা ও সুবিধা বর্ধিতকরণ এবং অফশোর ব্যাংকিং পলিসি বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ মার্চ) ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম।

ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, জেনারেল ম্যানেজারসহ সংশ্লিষ্টরা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ ব্যাংক-শাহ্জালাল ইসলামী ব্যাংক চুক্তি
পরবর্তী নিবন্ধমা-বাবা ও তিন ভাই-বোনের পর বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ সোনিয়ারও মৃত্যু