Monday, July 27, 2026
প্রচ্ছদ বাংলাদেশ জয়পুরহাটে আব্দুর রহমান হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন

জয়পুরহাটে আব্দুর রহমান হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন

নিউজ ডেস্ক : জয়পুরহাটের পাঁচবিবিতে আব্দুর রহমান হত্যা মামলায় দীর্ঘ প্রায় ২২ বছর পর ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আজ সোমবার (২৯ এপ্রিল) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত সকলের বাড়ি জেলার পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুজন পলাতক রয়েছেন।

জজ কোর্টের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) উদয় সিংহ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

এ মামলার বিবরণে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ২০০২ সালের ২২ নভেম্বর রাতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামের সামসুদ্দিনের ছেলে আব্দুর রহমানকে ধানের জমি থেকে আসামি আলমের বাড়িতে ধরে নিয়ে যায় তার অন্যান্য সহযোগীরা। এরপর তাকে সেখানে আটকে রেখে দেশীয় বিভিন্ন অস্ত্র দিয়ে মারপিট করে এবং বুকে ও পেটে খুঁচিয়ে খুঁচিয়ে নৃশংসভাবে হত্যা করে।

এ ঘটনায় নিহতের ভাই আব্দুল বারিক মুন্সী বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত সোমবার এ রায় দেন।

পূর্ববর্তী নিবন্ধওষুধের মূল্যবৃদ্ধি রোধে কার্যকর ব্যবস্থার নির্দেশ হাইকোর্টের
পরবর্তী নিবন্ধদেশে লবণ উৎপাদনে নতুন রেকর্ড