Tuesday, July 28, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা ‘ইসলামী ব্যাংক মানুষের হৃদয় জয় করেছে’

‘ইসলামী ব্যাংক মানুষের হৃদয় জয় করেছে’

প্রেস বিজ্ঞপ্তি : দেশের সর্ববৃহৎ ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক মানুষের হৃদয় জয় করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (৩ এপ্রিল) ইসলামী ব্যাংক বাংলাদেশের উদ্যোগে রাজধানীর বস্তিবাসী ও ছিন্নমূল মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রহমতে আলম ইসলাম মিশন এতিমখানা মাঠে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার শুরু থেকে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম পরিচালনা করে আসছে। সব সময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে।’ ভবিষ্যতে ব্যাংকটির এ সব কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন রহমতে আলম ইসলাম মিশনের সাধারণ সম্পাদক জহিরুল হক জিল্লু, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. সাইদুর রহমান, মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট বয়েজ কামিল মাদ্রাসার মো. আলমগীর চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধফোর্বসের শীর্ষ ধনীর তালিকায় সামিটের আজিজ খান
পরবর্তী নিবন্ধপদ্মার ওপারে বড় আধুনিক হাসপাতাল হবে: ওবায়দুল কাদের