Wednesday, August 12, 2026
প্রচ্ছদ বাংলাদেশ কেএনএফ’র প্রধান সমন্বয়ক চেওসিম বম গ্রেপ্তার

কেএনএফ’র প্রধান সমন্বয়ক চেওসিম বম গ্রেপ্তার

নিউজ ডেস্ক :
বান্দরবানে অভিযান চালিয়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) স্থানীয় প্রধান সমন্বয়ক চেওসিম বমকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (৭ এপ্রিল) দুপুরে র‌্যাব -১৫ এর বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫-এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ।

তিনি বলেন, অভিযান চলমান রয়েছে। নাথান বমের সঙ্গে আত্মীয়তা সম্পর্ক রয়েছে চেওসিম বমের। বান্দরবানের শারণ পাড়ার মৃত রোয়াল খুব বমের ছেলে চেওসিম। আমরা চেওসিমকে জিজ্ঞাসাবাদ করে অন্যদের অবস্থান ও পরিকল্পনা সম্পর্কে জানার চেষ্টা করছি।

পূর্ববর্তী নিবন্ধযমুনা ব্যাংকের চেয়ারম্যানের মেয়াদ বাড়ল আরও এক বছর
পরবর্তী নিবন্ধকোরবানিতে ব্রাজিল থেকে গরু পাঠানোর অনুরোধ বাণিজ্য প্রতিমন্ত্রীর