Saturday, June 13, 2026
প্রচ্ছদ বাংলাদেশ উপজেলা নির্বাচন: তৃতীয় ধাপের ভোট ২৯ মে

উপজেলা নির্বাচন: তৃতীয় ধাপের ভোট ২৯ মে

নিউজ ডেস্ক : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট হবে ২৯ মে। এরমধ্যে ২১টি উপজেলায় ভোট হবে ইভিএমে। বাকিগুলোয় ব্যালটে।

বুধবার (১৭ এপ্রিল) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের বৈঠক শেষে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

এসময় তিনি জানান, এই নির্বাচনের মনোনয়ন ফরম জমার শেষ তারিখ ২ মে। আর ৫ মে হবে যাচাই-বাছাই।

এরপর ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬-৮ মে। এই আপিল নিষ্পত্তি হবে ৯-১১ মে। ১২ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হবে ১৩ মে।

পূর্ববর্তী নিবন্ধশেয়ারবাজারে টানা দরপতন
পরবর্তী নিবন্ধবৈরি আবহাওয়ায় ঢাকাগামী ৩ এয়ারলাইন্সের ৯ ফ্লাইট বাতিল