Tuesday, September 15, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর ব্যবসা পরিকল্পনা ও উন্নয়ন সভা

কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর ব্যবসা পরিকল্পনা ও উন্নয়ন সভা

নিজস্ব প্রতিবেদক

গতকাল শনিবার জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর কুমিল্লা বিভাগীয় কার্যালয়ে মাসিক ব্যবসা পরিকল্পনা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এস এম নুরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উন্নয়ন কর্মকর্তা অধ্যাপক আবুল কাশেম, জনাব মোঃ হাবিবুর রহমান, জনাব মোঃ মাইনউদ্দীন আহমেদ রাজু, জনাব মোঃ আবুল বাসার, জনাব মোঃ আমিনুল হক ভুইয়া, জনাব একেএম মিজানুর রহমান, জনাব এমদাদুল্লাহ মজুমদার এবং জনাব আকতারুজ্জামান। সভার সভাপতিত্ব করেন সিনিয়র ডিএমডি জনাব মোঃ আবদুল কাদের। সভায় প্রায় অর্ধশতাধিক বাছাইকৃত উর্ধ্বতন উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসারাদেশে গাছ কাটা বন্ধে রিট
পরবর্তী নিবন্ধহাওরের ৯৭ শতাংশ বোরো ধান কাটা শেষ