Tuesday, July 28, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা সোনালী ব্যাংকে অভিযোগ প্রতিকার ও জিআরএস সফটওয়্যার বিষয়ক কর্মশালা

সোনালী ব্যাংকে অভিযোগ প্রতিকার ও জিআরএস সফটওয়্যার বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক :

সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে অভিযোগ প্রতিকার ব্যবস্থা ও জিআরএস সফটওয়্যার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার মো. আফজাল করিম। ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সঞ্চিয়া বিনতে আলীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ড. নাহিদ হোসেন।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে অংশ নেন ব্যাংকের অন্যান্য ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারবৃন্দ, সকল জিএম হেডেড শাখা ও সকল জেনারেল ম্যানেজারস’ অফিস প্রধান, জেনারেল ম্যানেজারস’ অফিসের নিয়ন্ত্রণাধীন সকল প্রিন্সিপাল অফিস প্রধান, সকল কর্পোরেট শাখা প্রধানসহ অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধব্যাংক খাতের সংস্কার দরকার, কাজ চলছে : সালমান এফ রহমান
পরবর্তী নিবন্ধঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন, ৪৫ জেলার মোবাইল নেটওয়ার্কে সমস্যা